মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পলাশ একটা বিস্ময়কর প্রতিভা : মনিরা মিঠু

পলাশ একটা বিস্ময়কর প্রতিভা : মনিরা মিঠু

জিয়াউল হক পলাশ এই সময়ের আলোচিত একজন অভিনেতা। তবে পলাশের নির্মাণগুণকে আরো বেশি প্রখরভাবে দেখতে পান কাছের মানুষেরা, সহশিল্পীরা। কদিন আগেই অভিনেত্রী সাবিলা নূর, পলাশকে অভিনেতা পলাশের চেয়েও নির্মাতা পলাশকে বেশি গুণী হিসেবে কালের কণ্ঠের কাছে উল্লেখ করেছিলেন। 

এবার একই কথা বললেন, আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। এক ফেসবুক পোস্টে পলাশকে ‘বিস্ময়কর প্রতিভা’ হিসেবে উল্লেখ করলেন মিঠু। সম্প্রতি পলাশের পরিচালনায় একটি ওভিসিতে কাজ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম না জানালেও বলে রাখলেন সেটা সারপ্রাইজ হিসেবে থাকছে।


মনিরা মিঠু বলছেন,  ‘পলাশ, সে একটা বিস্ময়কর প্রতিভা! তার পরিচালনায় কাজ করতে গিয়ে, কখনো কখনো মনে হয়েছে সে একজন  কবি, আবার কখনো মনে হয়েছে সে একজন মেধাবী  লেখক, আবার মনে হয়েছে সে একজন দক্ষ নির্মাতা!’

 

আর এসবের বাইরে পলাশকে একজন সত্যিকারে মানুষ উল্লেখ করে মনিরা মিঠু বলেন, ‘দিন শেষে বুঝলাম। পলাশ আসলে  একজন মানুষ, সৎ মানুষ।’ মিঠুই জানালেন, নাটকের ডাবিং সম্পন্ন হয়েছে। আর বললেন, আমরা কোন কাজটি করেছি, সেটা সারপ্রাইজ রইলো।’

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের অন্যতম মুখ জিয়াউল হক পলাশ। যিনি কাবিলা নামে পরিচিত। এই নাটকে মনিরা মিঠুদের বাড়িতে ভাড়া থাকেন কাবিলা, পাশা ভাই, হাবুরা। সহশিল্পী হিসেবে কাজ করলেও এবার পলাশের পরিচালনায় দেখা যাবে পলাশকে।