সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শেয়ার বাজারে আবারও বড় দরপতন 

শেয়ার বাজারে আবারও বড় দরপতন 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেনকৃত মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৬৪টির, কমেছে ২৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ২২৮.৫৩ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৩.৫৯ পয়েন্ট কমে ১ হাজার ১৩৮.৯৬ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে অবস্থান করছে। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা। এই লেনদেন চলতি বছরের ৩ জানুয়ারির পর সর্বনিম্ন।


দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ক্যাপটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং বেস্ট হোল্ডিং।

 

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২২২টি কোম্পানির মধ্যে ৩৭টির দাম বেড়েছে। কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫৫ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৭০ কোটি ৪ লাখ টাকা।