মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশনা

আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশনা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

শুক্রবার (১২ জুন) হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়।

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১১ জুন জারি করা স্মারক অনুযায়ী আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এর ফলে হাসপাতালটি থেকে রেফার হওয়া রোগীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের নিম্নোক্ত সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দেওয়া হবে-

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।