বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার লাকসাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—জিহাদ (৭) ও সাব্বির হোসেন মহিন (৯)। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামে একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 

জিহাদ গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে এবং মহিন একই গ্রামের হাজী বাড়ির মো. আলীর ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ এপ্রিল) বিকেল থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার ও এলাকাবাসী। অবশেষে মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, "ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় পৃথকভাবে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে নিহতদের পরিবার।"
 

এই মর্মান্তিক ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।