সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:১৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

ঢাকা প্রেসঃ

ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি তানভীর ভূঁইয়া আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (৩০ মে) রিমান্ডে থাকাকালীন তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

 

তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

 

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে তানভীরের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
 

এর আগে গত ৩ জুন হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী হিসেবে পরিচিত সেলিস্তি রহমান আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
 

গত ১২ মে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এই মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলিস্তি রহমানকে আট দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। পরে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।