সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
 

সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনগুলোতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
 

বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন—

  • ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম

  • রেলওয়ে পুলিশ ঢাকা ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম

  • শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন

  • পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম
     

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা বিদ্যমান বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সকল সুবিধা প্রাপ্ত হবেন।