বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩১তম সেঞ্চুরি টেস্টে স্টিভেন স্মিথের

৩১তম সেঞ্চুরি টেস্টে স্টিভেন স্মিথের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের পর শতক হাঁকালেন স্টিভেন স্মিথও। ওভালে প্রথম দিন শেষে ৯৫ রানে অপরাজিত ছিলেন স্মিথ। আজ দ্বিতীয় দিনে অবশ্য খুব বেশি সময় নেননি তিনি, প্রথম ওভারে জোড়া বাউন্ডারি মেরে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি।

২২৯ বলে সেঞ্চুরি পূরণ করেন স্মিথ। তিনি থামেন ১২১ রানে। ২৬৮ বলে ১৯ চারের সাহায্যে এই ইনিংস খেলেন। এর আগে ১৬৩ রান করে সাজঘরে ফেরেন আগের দিনের সেঞ্চুরিয়ান হেড। আজ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ক্যামেরন গ্রিন (৬) ও মিচেল স্টার্ক (৫)। 

প্রতিবেদন লেখার সময় ৭ উইকেটে ৪২২ রান নিয়ে লাঞ্চে গেছে অস্ট্রেলিয়া দল। উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ২২ ও অধিনায়ক প্যাট কামিন্স ২ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামী ও শার্দুল ঠাকুর।