সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে অপূরণীয় ক্ষতি

ইন্টারনেট বিচ্ছিন্নতায়  আইটি খাতে অপূরণীয় ক্ষতি

ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয়। ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বলছেন, ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রস্তুতি নেয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের।

 

রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান 'ইন্সট্রাক্টরী'। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইভার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ‘ইন্সট্রাক্টরি’।  উদ্যোক্তারা জানান, টানা পাঁচদিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই অবস্থা বনশ্রীর বিডিকলিংয়েরও।

 

উদ্যোক্তা রিফাত ও নাহিদ জানান, যারা মার্কেটপ্লেসে কাজ করছে বা আউট অব মার্কেটপ্লেসে কাজ করছে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউয়ে মার্কেটপ্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা।  
 

বেসিসের তথ্য অনুযায়ী, ইন্টারনেটের না থাকায় শুধু সফটওয়্যার রপ্তানিতে ক্ষতি প্রায় ৫শ' কোটি টাকা। এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।