রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৭:১৩:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সারা দেশে কারফিউ, সেনাবাহিনীর আহ্বান

সারা দেশে কারফিউ, সেনাবাহিনীর আহ্বান

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে সরকার সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের জেরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।

 

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনগণের জান-মাল রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে ক্ষতি থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী সংবিধান ও আইনের মধ্যে থেকে তার দায়িত্ব পালন করবে। জনগণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগরসহ সারা দেশের বিভিন্ন স্থানে কারফিউ শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৯ জুলাই থেকে দেশের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছিল।