সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৯:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকায় বস্তি থাকবে না, রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

ঢাকায় বস্তি থাকবে না, রিকশাওয়ালা-দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রেসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, ঢাকায় আর কোনো বস্তি থাকবে না। সুন্দর পরিবেশে সকলকে বসবাসের ব্যবস্থা করা হবে। শুধু ধনীরা ই ফ্ল্যাটে থাকবে, এমনটা হবে না। রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সকলেই ফ্ল্যাটে বসবাস করবেন।

বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বস্তিতে যে রকম ভাড়া, সেই রকম ভাড়াই দিয়ে তারা ফ্ল্যাটে থাকতে পারবেন। ইতিমধ্যেই ৩০০ পরিবারকে এভাবে ফ্ল্যাটে তোলা হয়েছে। প্রতিদিন, সপ্তাহে, মাসে যেকোনোভাবে ভাড়া দেওয়ার সুযোগ থাকবে।

পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। যাদের জমি আছে, তারা যেন ফুলের গাছ ও ফলের গাছ লাগান। গ্রামের বাড়িতে যেন অনাবাদি জমি না থাকে, সেদিকেও দৃষ্টি দিতে হবে।

এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম বক্তব্য দেন।