রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কোটা আন্দোলন সংক্রান্ত সহিংসতার অভিযোগে র‌্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার

কোটা আন্দোলন সংক্রান্ত সহিংসতার অভিযোগে র‌্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘটিত সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

 

সোমবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনকে ঢাকা থেকে এবং বাকি ২৪ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
 

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগেও একই ধরনের ঘটনায় ঢাকায় ৮৩ জন এবং ঢাকার বাইরে ২৫১ জনসহ মোট ৩৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।