সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৯:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢামেকের ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ

ঢামেকের ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ

ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক চুরির অভিযোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ২১২ নম্বর

 

মঙ্গলবার (৪ জুন) দুপুরে এই বাচ্চা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাচ্চার বাবা শরিফুল ইসলাম।

 

শরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে আজ সকাল ১০টার দিকে আমার স্ত্রী সুখী আক্তারের জমজ দুটি কন্যা সন্তান হয়। আমার বড় মেয়ের জ্বর আসে এবং পাশে থাকা এক নারী বলেন, আমার কাছে বাচ্চাটি দিয়ে আপনি বড় মেয়ের জন্য ওষুধ নিয়ে আসেন। পরে আমি নাপা নিয়ে আবার ওয়ার্ডে ফিরে আসি। আমার মাকে জিজ্ঞেস করি, বাচ্চা কোথায়? পরে দেখি যে নারীর কাছে আমি বাচ্চা দিয়েছিলাম সেই নারী আর সেখানে নেই। পরে বিষয়টি আনসার সদস্যদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই।  

 

হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজান বলেন, প্রাথমিকভাবে আমরা ঐ নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এরপর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। পরবর্তীতে পুলিশ আসে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নবজাতককে উদ্ধারে তদন্ত শুরু করেছেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। এরপর পুলিশ এসেছে এবং নবজাতকের বাবাকে ঘটনাস্থলে নিয়ে তদন্ত শুরু করেছেন।