বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিলম্ব

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিলম্ব

রাজবাড়ী প্রতিনিধি:-

 

ফরিদপুরের ভাঙ্গায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে ট্রেনটির দুটি কোচ লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে প্রায় ১২ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৬০০-৭০০ যাত্রী ভোগান্তিতে পড়েন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

এ ঘটনায় আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময় রাত ২টা ৪০ মিনিটের বদলে ছেড়েছে ভোর ৫টা ৫ মিনিটে। একইভাবে, নকশী কাঁথা মেইল ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ২০ মিনিটে, যা নির্ধারিত সময় ভোর ৫টা ৩০ মিনিট থেকে অনেকটা দেরিতে। এছাড়া ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু পথে যেতে না পেরে ঘুরে যমুনা সেতু হয়ে গন্তব্যে পৌঁছায়।
 

বেনাপোলগামী ট্রেনের যাত্রীদের যারা এই পথে যাত্রা করতে পারেননি, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। তবে রাজবাড়ী থেকে অন্য ট্রেনগুলো যথাসময়ে চলাচল করেছে।
 

লাইনচ্যুত কোচ দুটি সরাতে শনিবার সকাল থেকেই ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন, ক্রেন ও শতাধিক রেলকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।