সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:১৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার):-



গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম শাহ আলম (২২) এবং মোকলেছ (৫০)।

 

পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১ই জুলাই বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার মহেশ নামক স্থানে অভিযান চালায়। অভিযানের সময়, পুলিশ সেঞ্চুরী স্পেশাল পরিবহন নামে একটি যাত্রী বাস তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দ করে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ আলম লালমনিরহাট সদর থানার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে এবং মোকলেছ একই উপজেলার হরিন চওরা গ্রামের নাছিম উদ্দীনের ছেলে।
 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানিয়েছেন যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।