সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

জাতীয় নির্বাচন কেন্দ্র করে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন কেন্দ্র করে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকেই দেশের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ প্রশিক্ষণ ধাপে ধাপে চলবে নির্বাচনের আগপর্যন্ত।
 

সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

পুলিশের এসপি ও ওসিদের বদলির বিষয়ে এক প্রশ্নে জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে যা কিছু হবে, তা জানতে পারবেন।’
 

চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজ যত প্রভাবশালী হোক না কেন, সে যেই দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গুলশানে চাঁদাবাজির ঘটনায় কি কাউকে ছাড় দেওয়া হয়েছে? কেউই ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না।’
 

মাদকদ্রব্য বহনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মাদক বহনকারীরা ধরা পড়লেও মূল গডফাদাররা এখনও আড়ালে রয়ে গেছে। তবে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।’