বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ: বাবা ও ছেলে গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী

সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণ: বাবা ও ছেলে গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী

সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা।
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকিরকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

সলঙ্গা থানা আমলী আদালত সূত্রে জানা যায়, বাবা ও ছেলেকে বিকেলে ধর্ষণ মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভুক্তভোগী ১৫ বছর বয়সী কিশোরী প্রায় সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। মামলার বিবরণে ওসি জানান, জমসের ফকির ও তার ছেলে মুক্তা ফকির নিয়মিতভাবে ওই কিশোরীকে ধর্ষণ করতেন এবং বিষয়টি গোপন রাখার জন্য তাকে ভয় দেখাতেন। ভয়ে এতদিন কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি সে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি তার পরিবারের নজরে আসে।
 

ওসি আরও জানান, মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে জমসের ফকির ও মুক্তা ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।