মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গান নকলের অভিযোগ উঠেছে জাংকুকের উপর বিরুদ্ধে

গান নকলের অভিযোগ উঠেছে  জাংকুকের  উপর বিরুদ্ধে

বিলবোর্ডের তালিকায় রীতিমতো রাজত্ব করছে বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’, টানা পাঁচ সপ্তাহ ধরে গানটি ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকার শীর্ষে রয়েছে। আলোচিত এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। খবর কোরিয়া টাইমসের

১৯৯৯ সালে মুক্তি পাওয়া কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’–এর আলোচিত গান ‘টাইম অব মাস্ক’–এর সঙ্গে জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে। গানটি নিয়ে বিতর্কের মুখে জাংকুকের এজেন্সি বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি সত্য নয়, এর কোনো ভিত্তি নেই।


গত ১৪ জুলাই জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েন জাংকুকের ভক্তরা। অল্প সময়ের ব্যবধানে বিটিএসের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেছে গানটি। পাশাপাশি স্পটিফাইয়ের ‘উইকলি টপ সং গ্লোবাল’ তালিকার শীর্ষে ছিল ‘সেভেন’।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী তারকা জাংকুক। বিটিএসের কনিষ্ঠতম সদস্য হিসেবে ২০১৩ সালে ব্যান্ডটিতে যোগ দেন তিনি।