বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রূপগঞ্জে গ্যাস মিটার বিস্ফোরণে দগ্ধ দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু

রূপগঞ্জে গ্যাস মিটার বিস্ফোরণে দগ্ধ দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে দুই নিরাপত্তাকর্মী মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
 

হাসপাতারের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে কবির হোসেন (৪৫) সকাল ৯টা ৩০ মিনিটে আইসিইউতে মারা যান। তার শরীরের ৫৩ শতাংশ দগ্ধ ছিল। এর আগে রাত ২টা ৪০ মিনিটে মারা যান মো. আব্দুল হান্নান (৫০), যিনি ৪০ শতাংশ দগ্ধ ছিলেন।
 

নিহত হান্নানের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এবং কবিরের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায়। তারা দুজনই রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
 

গত ১ মে সকালে মে দিবসে উৎপাদন বন্ধ থাকার সময় কারখানাটিতে গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন লাগে। এতে চারজন নিরাপত্তাকর্মী দগ্ধ হন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
 

দগ্ধ অপর একজন, সাইফুল ইসলাম (৩২), এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।
 

আল আরেফিন জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিস্ফোরণের পর এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।
 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ চাইলে মামলাও করতে পারেন।