বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় সেনা ক্যাম্পের উদ্যোগে শিক্ষার্থীদের প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত

পটিয়ায় সেনা ক্যাম্পের উদ্যোগে শিক্ষার্থীদের প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে একটি প্রেরণামূলক কর্মশালা ও ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সেনা ক্যাম্প প্রধান মেজর ফাহমিদ। তিনি সেনাবাহিনীতে যোগদানের সুযোগ-সুবিধা, নিয়োগ প্রক্রিয়া এবং পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবল দে এবং সহকারী প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল।

প্রধান অতিথি মেজর ফাহমিদ বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যোগদান করলে দেশের জন্য কাজ করার পাশাপাশি একটি শৃঙ্খলিত ও সম্মানজনক জীবন গঠনের সুযোগ পাওয়া যায়।

তিনি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত হয়ে দেশের কল্যাণ ও নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান।