সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই বাংলাদেশ–পাকিস্তান ভ্রমণের সুযোগ

কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই বাংলাদেশ–পাকিস্তান ভ্রমণের সুযোগ

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে উভয় দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।
 

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

তিনি জানান, চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর আওতায় বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান সফর করতে পারবেন, একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। বর্তমানে এরকম ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশের আরও ৩১টি দেশের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।