বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারাল আফগানিস্তান

সদ্যঃসমাপ্ত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রশিদ খান ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাকে পাচ্ছে না আফগান দল। তবে প্রথম ওয়ানডেতে রশিদের অভাব টেরই পায়নি আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। ১৪ রানে সাজঘরে ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দুজনের ব্যাটে চড়ে শক্ত ভিত পায় আফগানরা।


ইব্রাহিম ৯৮ রানে আউট হলে ভাঙে ১৪৬ রানের জুটি। ৫৫ রান করে ফিরে যান রহমতও। এরপর শাহিদির ৩৮ ও মোহাম্মদ নবীর ২৭ রানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

এর আগে, হাম্বানটোটায় টস হেরে ব্যাট করতে নেমে ২৬৮ রানের পুঁজি পায় লঙ্কানরা।

১২ চারে সর্বোচ্চ ৯১ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। পাঁচ চারে ৫১ রানের ইনিংস খেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৮ রান করেন নিশাঙ্কা। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন ফজল হক ফারুকী ও ফরিদ আহমেদ। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।