সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খুলনায় পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা, রাতেই প্রেস ব্রিফিং

খুলনায় পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা, রাতেই প্রেস ব্রিফিং

গোপালগঞ্জে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পর গাড়িবহরসহ খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে তারা খুলনা শহরে প্রবেশ করেন।
 

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সারজিস আলম, সামান্তা শারমীন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন। অন্য কেন্দ্রীয় নেতারা শহরের একটি হোটেলে উঠেছেন।
 

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে দলীয় নেতারা রাতে খুলনায় অবস্থান করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।