মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিবিয়ায় ‘সুনামির মতো’ বন্যায় প্রাণহানি ৫ হাজার ২০০, নিখোঁজ ১০ হাজার

লিবিয়ায় ‘সুনামির মতো’ বন্যায় প্রাণহানি ৫ হাজার ২০০, নিখোঁজ ১০ হাজার

লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার সংঘটিত ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া দুটি বাঁধ ধ্বসে গেছে। এর ফলে সেখানে দেখা দিয়েছে ‘বিপর্যয়কর পরিস্থিতি’। দেখা দিয়েছে বন্যা।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ লোকের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। 


খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। 

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ লোক নিহত হয়েছেন। এই বন্যাকে অনেকে ‌‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।