বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের একটি লিগ খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।  আগামী আগস্টে শুরু হবে এই লিগটি। সেই সময় জাতীয় দলের খেলা না থাকলে খেলতে পারেন মিরাজ।

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরাজ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেছেন এই অলরাউন্ডারে। তার সঙ্গে মোহামেডানে খেলেছিলেন জ্যাক লিনটট। তার মাধ্যমেই কাউন্টি খেলার প্রস্তাব পান মিরাজ। জ্যাক লিনটটও ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন।

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়ে মিরাজ বলেন, 'আমার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।'