বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:১৯:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সরকারে একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে চলব: মাহফুজ আলম

সরকারে একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে চলব: মাহফুজ আলম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দেশপ্রেমিক শক্তির ঐক্যকে সময়ের দাবী হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 

সরকারে একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে চলব: মাহফুজ আলম


 

পোস্টে মাহফুজ আলম লেখেন, “ব্যক্তিগত আদর্শ, সম্মান কিংবা আবেগের চেয়েও দেশের স্বার্থ বড়। দেশপ্রেমিক সকল শক্তির ঐক্য অনিবার্য। অতীতে আমার যেকোনো বক্তব্য বা শব্দচয়ন, যা বিভাজন সৃষ্টি করতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরকারে আর যদি একদিনও থাকতে হয়, তবুও আমি অভ্যুত্থানের অন্তর্গত সব দেশপ্রেমিক শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রেখে কাজ করে যেতে চাই।”
 

তিনি আরও বলেন, “পুরনো বিভাজনমূলক শ্লোগান ও তকমা, যা বৃহত্তর জনগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায় কিংবা সহিংসতার প্ররোচনা দেয়, সেসব পরিহার করলেই আশা করা যায়—ভবিষ্যতের রাষ্ট্র হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক।”
 

তার ভাষায়, “বাংলাদেশ আজ বহুমুখী হুমকির মুখে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যারা জুলাই অভ্যুত্থানে একত্রিত হয়েছিলেন, সেই দেশপ্রেমিক জনগণের সামনে এখন কঠিন পরীক্ষা। এটি ঐক্য এবং ধৈর্যের পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের সফল হতেই হবে।”