সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে শোক ও উদ্বেগ প্রকাশ শায়খ আহমাদুল্লাহর

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে শোক ও উদ্বেগ প্রকাশ শায়খ আহমাদুল্লাহর

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,

“উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—তিনি যেন সবাইকে হেফাজতে রাখেন।”

এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের মাঠে বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আগুন ধরে যায় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। বিধ্বস্তের ঘটনা ঘটে ১টা ১৮ মিনিটে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, শতাধিক শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অন্তত ৬০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী রয়েছে বলেও জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।