সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কাঁচপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত

কাঁচপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত

মোঃ কাউছার পাটোওয়ারী-স্টাফ রিপোর্টার:-

 


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে সোনারগাঁ উপজেলা বিএনপি ও সোনারগাঁও পৌরসভা বিএনপির এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল রহমান স্বপ্নন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাসির উদ্দীন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনসহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

 

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।