বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:১৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা

মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধিঃ-

 

ঈদুল আজহাকে সামনে রেখে অধিক মুনাফা লক্ষে কুমিল্লার মুরাদনগরে খোলা তেল বিভিন্ন কোম্পানির নামে বোতোলজাত করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (২২ মে) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অনুমোদিত ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করার অপরাধে ওমর ফারুক নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমতি ব্যাতিত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।