মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারী নওশেদ জামান গ্রেফতার।

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারী নওশেদ জামান গ্রেফতার।

চট্টগ্রাম প্রতিনিধি:-



বিগত এক বছর বিভিন্ন কৌশল কাটিয়ে নিজেকে আত্মগোপনে রেখেও রেহাই পেল না জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক  নওশেদ জামাল’কে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ।


মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক নওশেদ জামাল’কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান “ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় তাকে আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


জানা যায় তিনি চট্টগ্রামের আওয়ামী রাজনীতির সাথে গভীরভাবে সক্রিয় ছিলেন।  আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পক্ষ হয়ে সরাসরি ছাত্রদের উপর হামলা চালিয়েছিলেন আওয়ামী লীগ নেতা নওশেদ। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ নেতা হাওয়া স্বত্তেও বিগত ১ বছর ধরে টাকার বিনিময়ে অন্য একটি রাজনৈতিক দলের আশ্রয়ে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। তিনি বিভিন্ন ভাবে ছাত্র বিরোধী আন্দোলন এ অর্থ দিয়ে সাহায্য করতেন।


চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান দাতা নওশেদ জামাল ছাত্রদের আন্দোলন চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছে। সে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পরিচয়ে মেঘনা পেট্রোলিয়াম লিঃ এ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করত বলেও অভিযোগ উঠেছে।