বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ইশরাককে শপথ করানোর দাবিতে নগর ভবনে অবরোধ, বন্ধ নাগরিক সেবা

ইশরাককে শপথ করানোর দাবিতে নগর ভবনে অবরোধ, বন্ধ নাগরিক সেবা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। এর ফলে কার্যত অচল হয়ে পড়েছে নগর ভবন। বন্ধ রয়েছে সেখানকার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম ও নাগরিক সেবা।
 

মঙ্গলবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ স্থাপন করে সেখানে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
 

অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
 

আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ করানো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের ভাষ্যমতে, "জনতার মেয়র" ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত নগর ভবন অচল থাকবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
 

গত বুধবার শুরু হওয়া এই কর্মসূচির ফলে পুরো নগর ভবনে কার্যক্রম বন্ধ রয়েছে। ২৮টি নাগরিক সেবা প্রদানকারী এই ভবনে এখন কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
 

পুরান ঢাকার বাসিন্দা আসমা বেগম বলেন, “একটা কাজের জন্য তিন দিন ধরে ঘুরছি। ফটক বন্ধ, কাউকে দেখতেও দিচ্ছে না।”
 

এদিকে স্থানীয় সরকার বিভাগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত নগর ভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রবেশ করতে পারছেন না। সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর থেকে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হচ্ছে।
 

ছাত্রদল কর্মী সুমন হাসান বলেন, “সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক ভাইকে দায়িত্ব না দিয়ে অন্যায় করছে। উপদেষ্টা আসিফ মাহমুদই মূল ষড়যন্ত্রকারী।”
 

লালবাগের ব্যবসায়ী আদিলুর রহমান বলেন, “ইশরাককে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। এখন আদালত তাঁকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে। মেয়াদের বাকি সময়টুকু আমরা তাঁকেই মেয়রের চেয়ারে দেখতে চাই।”