বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৭:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-



পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য.......

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। ফলে অবৈধ আদেশ পালনে বাধ্য হয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে।”
 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকাই হবে প্রধান নিয়ামক।”
 

তিনি নির্বাচনকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।
 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

তিন দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনেই ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সকল পদবীর পুলিশ সদস্যরা।