সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁদা দাবি করা কুড়িগ্রামে জামায়াত নেতাকে বহিষ্কার

চাঁদা দাবি করা কুড়িগ্রামে জামায়াত নেতাকে বহিষ্কার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

চাঁদা দাবি করা কুড়িগ্রামে জামায়াত নেতাকে বহিষ্কার


 

বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, আনিছুর রহমান ভুয়া স্কুল খুলে ২১ পরিবারকে নিঃস্ব করেছেন এবং বাবু নামে এক ব্যবসায়ীর কাছে মামলা থেকে অব্যাহতির কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেছেন। বিষয়টি জামায়াতের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ করায় তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
 

রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, "সংগঠনের কোনো নেতা বা কর্মী সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকার সুযোগ নেই। তাই আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
 

তিনি আরও জানান, জেলা জামায়াত আমীরের নির্দেশক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।
 

এর আগে, দৈনিক বিজয় বাংলাদেশ ও কয়েকটি গণমাধ্যমে জামায়াত নেতা আনিছুর রহমানের চাঁদা দাবি করার একটি অডিও রেকর্ড প্রকাশ হয়। সেখানে ব্যবসায়ী বাবুকে মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করতে শোনা যায়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।