সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করলেন চন্ডিকা হাথুরুসিংহে

মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করলেন চন্ডিকা হাথুরুসিংহে

জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে টাইগাররা। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে জয় পাইয়ে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

 

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘সে (রিয়াদ) ভালোভাবে ফিনিশ করতে পারে, এজন্যই সে সেখানে ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। চাপের মধ্যে আমাদের দলের সবচেয়ে ঠাণ্ডা মাথার মানুষদের মধ্যে সে একজন। রিয়াদ জানে তার কাজটা কী।’ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফর্মার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’