সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে বিএনপি নেতার ‘গ্রাম জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রামে বিএনপি নেতার ‘গ্রাম জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, এলাকাবাসীর বিক্ষোভ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে বিএনপি নেতার ‘গ্রাম জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, এলাকাবাসীর বিক্ষোভ



 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘দুই গ্রাম জ্বালিয়ে দেওয়ার’ হুমকির প্রতিবাদে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও জমা দেন তারা।
 

রোববার (২৭ জুলাই) দুপুরে ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

 

কুড়িগ্রামে বিএনপি নেতার ‘গ্রাম জ্বালিয়ে দেওয়ার’ হুমকি, এলাকাবাসীর বিক্ষোভ — ছবি ২



 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত ২৩ জুলাই বেরুবাড়ী ইউনিয়নে বিএনপির এক পথসভায় গোলাম রসুল রাজা প্রকাশ্যে বলেন, “বেরুবাড়ীর মানুষকে অপমান করা হলে বানিয়াপাড়া-ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে।” এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বানিয়াপাড়া ও ভূষুটারী এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
 

সমাবেশে বক্তারা বলেন, এসব এলাকায় সাধারণ শ্রমজীবী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার শান্তিপ্রিয় মানুষ বাস করে। রাজনৈতিক মতভেদ থাকলেও রাজা যে ধরনের হুমকি দিয়েছেন তা অসাংবিধানিক ও উসকানিমূলক।
 

এলাকার বাসিন্দা মুকুল বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ। অথচ কোনো কারণ ছাড়াই আমাদের ‘চাঁদাবাজ’, ‘গুন্ডা’ বলে আখ্যায়িত করে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন গোলাম রসুল রাজা। এটি আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর ও উদ্বেগজনক।”
 

একই অভিযোগ করে সৈয়দ আলী নামের আরেক বাসিন্দা বলেন, “এই অঞ্চলের পরিবেশ শান্তিপূর্ণ। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে উত্তেজনা ছড়িয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর দায় রাজাকেই নিতে হবে।”
 

অভিযোগের বিষয়ে গোলাম রসুল রাজা সাংবাদিকদের বলেন, “বেরুবাড়ীর এক ব্যক্তিকে অপমানের প্রেক্ষিতে আমি উত্তেজিত হয়ে বক্তব্যটি দিয়েছিলাম। পরে আমি অনুতপ্ত হয়ে সেটির জন্য ক্ষমা চেয়েছি।”
 

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”