বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

মাহিদুল ইসলাম ফারহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 
 


চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি কতৃক আয়োজিত শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ঘিরে থাকছে মাসব্যাপী নানা আয়োজন।
 

আগামী ১০ই মে/২০২৫ হতে মাসব্যাপী চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, মেলায় শতাধিক স্টল ও ১৬ টি প্যাভেলিয়ন থাকছে এছাড়াও শিশু কিশোরদের বিনোদনের জন্য প্রায় ২০ টি বিভিন্ন ধরনের রাইড থাকছে। মেলায় আরো থাকছে জেলাবাসীকে দেশীয় পণ্য প্রদর্শন ও ক্রয় করার জন্য ব্যবস্থা।
 

তিনি আরো জানান, মেলায় কোন ধরনের জুয়া বা অস্বাভাবিক ও ধর্মীয় আঘাত হয় এই ধরনের কোন কিছু থাকবে না। আমি আপনাদের সহ জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ সহ জেলা বাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।