সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:

 

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক আসামিকে গ্রেফতার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।


পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার আওতাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আমেরিকা (USA) তৈরি একটি চকমকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক আসামিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।


দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে পুলিশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।