বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরে বাগাতিপাড়ায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, জব্দ মোটরসাইকেল

নাটোরে বাগাতিপাড়ায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, জব্দ মোটরসাইকেল

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের অভিযানে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
 

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম রিয়াজুল হাসান জানান, রাতে পকেটখালি ক্যাম্প এলাকায় পুলিশের একটি দল রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দিলে তারা পালানোর চেষ্টা করে এবং মোটরসাইকেল থেকে পড়ে যায়। পালানোর সময় তাদের একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পড়ে যায়।
 

পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
 

তিনি আরও জানান, উদ্ধারকৃত পিস্তল ও গুলি থানায় সংরক্ষণ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।