মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বলিউডের তারকা ক্যাটরিনা কী মা হতে চলেছেন?

বলিউডের তারকা ক্যাটরিনা কী মা হতে চলেছেন?

বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে নতুন অতিথি আসছে—এমন গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনার মধ্যে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নন; তিনি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

২০২১ সালের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছেন ক্যাটরিনা ও ভিকি। মাঝে কিছুদিন কোনো জনপরিসরে ক্যাটরিনাকে না পাওয়ায় গুঞ্জনটা ডালপালা মেলে; অনেকে বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি জনসমাগম এগিয়ে চলছেন।


একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ায় খবরের কোনো ভিত্তি নেই। তিনি অন্তঃসত্ত্বা নন। এমনকি তিনি জনসমাগমও এড়িয়ে চলছেন না। তিনি তাঁর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।’

আসছে বড়দিনে ‘এক থা টাইগার’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তির দৃশ্যধারণে যোগ দেবেন ক্যাটরিনা কাইফ। এর আগে গত বছর মে মাসেও একবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল।