সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢালিউডের নায়িকা বুবলী ও পরীমনির ভার্চুয়াল যুদ্ধ!

ঢালিউডের নায়িকা বুবলী ও পরীমনির ভার্চুয়াল যুদ্ধ!

ঢালিউডের নায়িকা-নায়করা সিনেমা নিয়ে যতটা না আলোচিত তার চেয়ে ব্যক্তি জীবন নিয়ে দর্শক শ্রোতার কাছে বেশি সমালোচিত। একের পর এক ঘটনা যেন বিনোদন পাতার খোরাক হয়ে দাঁড়িয়েছে। এবার নিজের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনটা মনে হচ্ছে স্বাভাবিকভাবে কাটছে না বুবলীর। ভালোবেসে ছেলেকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মা বুবলী। 


সেখানে ছেলে বীরের প্রতি তার ভালোবাসা, মা ও সন্তানের সম্পর্ক এবং করোনার সময়টাতে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে একাকীত্ব জীবনের করুণ কাহিনীও তুলে ধরেছেন নায়িকা। ছেলেকে নিয়ে বুবলীর বার্তা দেওয়া পর্যন্ত সবই ঠিকঠাকই ছিল। বীরকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছিলেন বুবলীর ভক্ত, সহকর্মী ও আপনজনেরা। শুধু তা-ই নয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। কিন্তু ঢাকাই সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী পরীমনির রহস্যঘেরা পোস্ট নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।


তিনি লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মের জন্মদিনেও আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভাবছেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।


এরপর আরেকটি রহস্যজনক পোস্ট দিয়েছেন বুবলী। লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এ রকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা-সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই।’


পাশাপাশি সিন্ডিকেট নিয়েও কথা বলেন- ‘শুধু এই সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দুই-একজন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবনসংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারও এ রকম হয় না...।’


এরপর আবারও পরীর পোস্ট। তিনি লিখেছেন, ‘হি হি হি, একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবোলতাবোল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কি কি সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিল। আমি শিওর।’ ধারণা করা হচ্ছে, ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন বুবলী আর পরীমনি। এই দ্বন্দ্ব এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাদের ভক্তরা আছেন সেই অপেক্ষায়।