সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ল জর্জিয়া

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ল জর্জিয়া

জর্জিয়া তরুণদের নিয়ে প্রথমবার ইউরোয় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল। বড় টুর্নামেন্টে অংশ নিয়ে এবার পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে আরেক ইতিহাস গড়ল দলটি। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে নিশ্চিত করলো ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব তথা শেষ ষেলো।

ম্যাচের ২ মিনিটেই গোল করে লিড নেয় জর্জিয়া। পর্তুগিজ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে নাপোলির ২৩ বছর বয়সী মিডফিল্ডার কাভারাস্তখেলিয়া জালে বল পাঠিয়ে দেন। ওই গোল শোধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন রোনালদো-রাফায়েলরা। মাঠে মেজাজ হারিয়ে কার্ডও দেখেন সিআরসেভেন। ৫৭ মিনিটে পর্তুগালের আরেক ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি থেকে গোল করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইউরোর নবাগত জর্জিয়া। ৬৬ মিনিটে পর্তুগিজ যুবরাজ রোনালদোকে বদলি করেও লাভ হয়নি। 

জর্জিয়ার বিপক্ষে হারলেও গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় গেছে পর্তুগাল। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ৬ পয়েন্ট তাদের। তুরস্কও একই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে পরের ধাপ নিশ্চিত করেছে। তাদের পয়েন্টও ৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। শেষ ষোলোয় পর্তুগাল স্লোভেনিয়ার মুখোমুখি হবে। জর্জিয়া খেলবে স্পেনের বিপক্ষে।