মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অমিতাভের বাংলো ‘জলসা’য় হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

অমিতাভের বাংলো ‘জলসা’য় হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতে রাখি পূর্ণিমা উৎসবের দিনই মুম্বাইয়ে গেলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুই দিনব্যাপী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তিনি। তবে তার আগে বুধবার সন্ধ্যায় মমতা রাখি পরিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনকে।

ইন্ডিয়া (আইএনডিআইএ) মহাজোটের তৃতীয় বৈঠকের জন্য আজ বুধবার মুম্বাইয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন শিবাসেনার (ইউবিটি) বিধায়ক যুব দলনেতা আদিত্য ঠাকরে। বিমানবন্দর থেকে মমতা সোজা চলে যান মুম্বাইয়ের জুহুতে; অমিতাভের বাংলো ‘জলসা’য় হাজির হন তিনি।


অমিতাভ আর তাঁর স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে মমতার অনেক পুরানো সম্পর্ক। গত বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিগ বি। মমতা ব্যানার্জির ‘জলসা’য় প্রবেশের একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে গেছে। প্রচুর নিরাপত্তারক্ষীসহ মুখ্যমন্ত্রীকে ‘জলসা’র বাইরে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, মমতা গাড়ির প্রথম আসনে বসে আছেন। ‘জলসা’র ভেতরের কিছু ছবিও ভাইরাল হয়েছে। এসব ছবিতে মমতার সঙ্গে অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা, শ্বেতা নন্দা, নব্যা নভেলি নন্দাকে দেখা গেছে। 


ছবিতে দেখা গেছে, আরাধ্যা আর অভিষেক হাত জোড় করে মমতাকে ‘জলসা’র অন্দরে স্বাগত জানাচ্ছেন। অমিতাভ বচ্চন এর আগে অনেকবার মমতাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। জানা গেছে, এবারও এই বলিউড মেগাস্টার প্রিয় মমতা দিদিকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এবার মমতা আমন্ত্রণ রক্ষা করেছেন। রাখী উপলক্ষে এবার তিনি সোজা ‘জলসা’য় পৌঁছে গেছেন।

অমিতাভ বচ্চন এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’–এর শুটিংয়ে ব্যস্ত। তাঁকে আগামী দিনে প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া বিগ বি শাহরুখ খানের সঙ্গেও একটা ছবিতে অভিনয় করছেন।