সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩২:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেপ্তার: ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল জব্দ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেপ্তার: ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল জব্দ

ঢাক প্রেস নিউজঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে, সোমবার (১০ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ২৮১ টি ইয়াবা, ৪৪৬ গ্রাম ২২২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ টি মামলা করা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে রাজধানীর মাদকের অপব্যবহার রোধে ডিএমপির অব্যাহত প্রচেষ্টার প্রমাণ পাওয়া গেছে।