মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠনকল্পে প্রেসক্লাবে মতবিনিময়

হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠনকল্পে প্রেসক্লাবে মতবিনিময়

ঢাকা প্রেস
মো ইপাজ খাঁ,বিশেষ প্রতিনিধি:-



হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকল্পে সদ্য সাবেক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার  হবিগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি আনসার আলীর সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক জাহিদুর রহমান রাসেল ও যুবনেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে জেলার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন যুব নেতা সাহিদ সরদার, তোফায়েল আহমেদ, নাইম আজাদ, বোরহান, জুনায়েদ আলি, শেখ ইফতেখার, আহাদ নাঈম, কদ্দুস মিয়া, রুখন আহমেদ, মোতাহের আহমেদ রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সাজন চৌধুরী, তাজুল ইসলাম, রাসেল আহমেদ, শাকিল আহমেদ জীবন, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান, পলাশ আহমেদ, সাইদাত শুভ, আরিফুল হক শিমুল, জামাল মিয়া, রিফাত খান, উজ্জ্বল আহমেদ, তিতাশ হোসেন, লিয়াকত মিয়া, মুবাশ্বির আহমেদ, জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন রাকিব আহমেদ প্রমুখ।