রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫০:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজধানীতে বড় ধরনের বিস্ফোরক উদ্ধার: মিরপুরের মেসে ১৬টি ককটেল

রাজধানীতে বড় ধরনের বিস্ফোরক উদ্ধার: মিরপুরের মেসে ১৬টি ককটেল

ঢাকা প্রেস নিউজ


ঢাকা, ৩১ জুলাই:
রাজধানীর মিরপুরে একটি মেস থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার, কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ ১৬টি ককটেল জব্দ করেছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি কার্টনে মোড়ানো কালো পলিথিনের ভেতর ককটেলগুলো পায়। পরে সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করে।
 

ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।