সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা

একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে শনিবার রাতের ভারী বৃষ্টিপাতের কারণে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
 

একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা


এই বৃষ্টির ফলে জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বেশ কিছু এলাকায় পানি জমেছে। জলাবদ্ধতার কারণে জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অফিস-আদালতে যাওয়া-আসা মানুষ পড়েছে ভোগান্তিতে।
 

একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা — ছবি ২

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পানি নিষ্কাশন করে সমস্যা সমাধান করা হবে।