বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেস্টের অভিষিক্ত নিজাত মাসুদের প্রথম বলেই উইকেট

টেস্টের অভিষিক্ত নিজাত মাসুদের প্রথম বলেই উইকেট

ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ওই ওভারে আসে ছয় রান। পরের ওভারি বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের বলে আউট হয়ে যান জাকির হাসান।

এই ডানহাতি পেসারের বল জাকিরের ব্যাট ছুঁয়ে জমা হয় কিপারের গ্লাভসে। আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেয় আফগানিস্তান। টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট-বলের অতি সামান্য সংযোগ হয়েছে। তাই প্যাভিলিয়নে ফিরতে হয় জাকিরকে।

দলীয় ৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এই টেস্টে ইনজুরির কারণে খেলছেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। আর তামিম ইকবালের চোটে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।


যিনি প্রায় এক বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছেন। তিন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ফিরেছেন তাসকিন আহমেদ। সঙ্গে আছেন দুই স্পিনার। অন্যদিকে আফগানিস্তান দলে দুজনের অভিষেক হচ্ছে। তারা হলেন-অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।