সাইফ আলি খান সেরা অভিনেতা, এমনটাই মনে করেন তার স্ত্রী ও বলিউড ডিভা কারিনা কাপুর। সম্প্রতি নিজের স্বামীকে সেরা অভিনেতাদের একজন বলেই দাবি করলেন কারিনা।
অভিনেতা সাইফ আলী খানের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা কাপুর। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন যে তার স্বামী তার সেরা ছবি তুলেছেন। কারিনা আরো লিখেছেন যে সাইফ তার দেখা সেরা অভিনেতাদের একজন।
ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, “আমার দেখা সেরা অভিনেতা হওয়ার পাশাপাশি সে সেরা ছবিও তোলে।" এরপর ওয়ার্কআউটে যাবার কথা উল্লেখ করে ভক্তদের বিদায় জানান অভিনেত্রী।
সাইফের তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি অলঙ্কৃত কাঠের দরজার ভেতরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন কারিনা। তিনি ধূসর ওয়ার্কআউট শর্টস এবং নিয়ন সবুজ স্নিকার্স সহ একটি সাদা টি-শার্ট পরেছিলেন।








