মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সামাজিক মাধ্যমে বিদ্রূপের মুখে অভিনয় ছাড়তে চেয়েছিলেন গ্রেস চ্যান

সামাজিক মাধ্যমে বিদ্রূপের মুখে অভিনয় ছাড়তে চেয়েছিলেন গ্রেস চ্যান

সামাজিক মাধ্যমে বিদ্রূপের মুখে অভিনয় ছাড়ার চিন্তা করেছিলেন হংকংয়ের জনপ্রিয় অভিনেত্রী গ্রেস চ্যান। ২০১৫ সালে ‘রাইজিং দ্য বার’ সিরিজে প্রথমবারের মতো মূল চরিত্রে হাজির হয়েছিলেন তিনি, তখন তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে ট্রল করেছেন। সম্প্রতি একটি আয়োজনে অংশ নিয়ে সেই দুঃসহ সময়ের স্মৃতিচারণা করেছেন তিনি। খবর দ্য স্টারের

৩১ বছর বয়সী অভিনেত্রী গ্রেস চ্যান বলেন, ‘তখন আমার কোনো অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ ছিল না, আমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। অন্য মানুষকে দেখলেই ভয় লাগছিল, ঘর থেকে বের হতে ইচ্ছা করছিল না। ’

তাঁর অভিযোগ, তখন অনেকে তাঁর চেহারা ও পারিবারিক অবস্থা নিয়েও কটু মন্তব্য করেছেন। তাঁর ভাষ্যে, ‘খুবই হতাশ ছিলাম, অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলাম। সেটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ’


সেই ঘটনার ৯ বছর পর নিজেকে হংকংয়ের শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন গ্রেস চ্যান। তিনি বলেন, ‘বর্তমানে আমি নিজেকে নিয়ে স্বস্তি বোধ করছি। আগে যদি আমার ২০ ভাগ আত্মবিশ্বাস থাকে, এখন সেটা ৬০ ভাগে উন্নীত হয়েছে। ’

২০১৩ সালে মিস হংকং নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে ‘ওভারঅ্যাচিভারস’ নামে একটি সিরিজে অভিনয় করেন তিনি। সিরিজের পাশাপাশি ‘লন্ড্রি শপ স্টারস ইভেন্ট’ ও ‘কি–বোর্ড ওয়ারিয়স’ নামে সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।