সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে: গফরগাঁওয়ে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে: গফরগাঁওয়ে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভায়  নাইম চক্ষু হাসপাতালে উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি  ফ্রি এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে। 

ঢাকা লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডাঃ রোদেলা সাহার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক টিম সারাদিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত দেড় শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। একইসাথে স্বল্পমূল্যে গরীব, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু রোগীদের চোখের ছানি অপারেশন সহ চোখের লেন্স সংযোজননের জন্য রোগী বাছাই করেন। এ সময় হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুল হক হাফিজ উপস্থিত ছিলেন।