সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধবপুরে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

মাধবপুরে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ নাজিমুল হাসান (নাজির ), মাধবপুর প্রতিনিধি:



হবিগঞ্জের মাধবপুরে চুরির আট দিন পর একটি অটোরিকশা (মিশুক) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার ফারুক মিয়া উপজেলার গোয়ালনগর গ্রামের কাঁচন মিয়ার ছেলে।
 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামের নাজির মিয়ার মালিকানাধীন অটোরিকশাটি হাসান মিয়া ভাড়ায় চালাতেন। গত ৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে গোয়ালনগর জামে মসজিদের সংলগ্ন এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়।
 

অভিযোগে বলা হয়, একপর্যায়ে ফারুক মিয়া চালক হাসান মিয়াকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি নিয়ে যান। পরে অটোরিকশার মালিক নাজির মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
 

অভিযোগের পর মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক মিয়াকে গ্রেপ্তার করে।
 

পুলিশের তৎপরতায় অটোরিকশাটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারের মধ্যে। নাজির মিয়া বলেন, “আমি একজন অসহায় মানুষ। অটোরিকশাটিই আমার একমাত্র আয়ের মাধ্যম। এটি জোর করে নিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ করি। পুলিশ অটোরিকশাটি উদ্ধার করায় আমি কৃতজ্ঞ।”
 

স্থানীয় কয়েকজনের দাবি, ফারুক মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
 

ভুক্তভোগী নাজির মিয়া ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।